Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জঙ্গলে খেলতে নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণ, আটক যুবক

জঙ্গলে খেলতে নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণ, আটক যুবক
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার দুপুরের ওই ঘটনা বড়ঞা থানার রাণিপুর গ্রামের। পরে অভিযুক্ত যুবককে ব্যাপক মারধর করে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নির্যাতিতা শিশুকে বড়ঞা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার মেডিক্যাল পরীক্ষা করানো হবে বলে জানা গিয়েছে। এদিন সন্ধ্যার পর শিশুর পরিবারের পক্ষ থেকে পুলিসে ধর্ষণের অভিযোগ দায়ের করাহয়।
Advertisement
নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে তাঁদের বাড়ির মেয়েকে গ্রামের এক যুবক খেলা করবে বলে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। কিন্তু দীর্ঘক্ষণ শিশুটি বাড়ি ফিরে না আসায়  উদ্বেগ বাড়ে।  পরিবারের লোকজন তার খোঁজ শুরু করে। সেই সময় নির্যাতিতার বাবার এক বন্ধু জানান,  নির্যাতিতাকে জঙ্গলের দিকে নিয়ে যেতে দেখা গিয়েছিল পাড়ার এক যুবকের সঙ্গে। এরপর পরিবারের লোকজন জঙ্গলে গিয়ে শিশুটিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন পরিবারের লোকজন। এইসময় হাতেনাতে অভিযুক্ত যুবককেও ধরে ফেলেন বাসিন্দারা। পরে তাঁকে ব্যাপক মারধর করে আটকে রাখা হয়। এরপর পুলিসে খবর দিলে পুলিস গ্রামে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় যুবককে। ওই যুবকের বাড়ি নির্যাতিতার বাড়ি থেকে কিছুটা দূরে।
নির্যাতিতার বাবা বলেন, যে যুবক আমার মেয়েকে নিয়ে গিয়েছিল তাকে খুব ভাল করে চিনি। মেয়েকে খেলা করতে নিয়ে গিয়েছে শুনে প্রথমে তেমন কিছু ভাবিনি। কিন্তু জঙ্গলে গিয়ে দেখা যায়, মেয়ের সঙ্গে অশালীন আচরণ করেছে। ওর রক্তপাতও হচ্ছে। যুবকটিকে গ্রামের লোকেরা ধরে ফেলেন। তাঁদের সকলের রাগ চরমে উঠে। ওকে গণধোলাই দেওয়া হয়।
বড়ঞা থানার পুলিস জানিয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ