Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জঙ্গলে ডাম্পার চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ বনবস্তিবাসীর

জঙ্গলে ডাম্পার চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ বনবস্তিবাসীর
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: রায়ডাক নদী থেকে অবৈধভাবে বালিপাথর তুলে বনাঞ্চলের মধ্যে দিয়ে পাচার করা হচ্ছে। চলছে ভারী ভারী গাড়ি। এতে নষ্ট হচ্ছে বনের পরিবেশ। এই অভিযোগ তুলে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে শামিল হলেন বনবস্তিবাসী। শনিবার বক্সিরহাটের মহিষকুচি-২ গ্রাম পঞ্চায়েতের আটিয়ামোচর বনবস্তির ঘটনা। প্রায় ঘণ্টাখানেক চলে তাঁদের বিক্ষোভ। এই ব্যাপারে তুফানগঞ্জ মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুশান্ত সেনগুপ্ত বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এদিন স্থানীয় বাসিন্দা আনন্দকুমার ওরাওঁ, রাখি রামরা বলেন, নদী থেকে খননকার্য চালিয়ে বালিপাথর বোঝাই ডাম্পার জঙ্গল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে বনের পরিবেশে খারাপ প্রভাব পড়বে। আমরা জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ