Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জঙ্গি হানার শঙ্কা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়ল নিরাপত্তা

জঙ্গি হানার শঙ্কা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়ল নিরাপত্তা
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লাহোর: ২৯ বছর পর পাকিস্তানে হচ্ছে আইসিসি’র টুর্নামেন্ট। ভারত খেলছে দুবাইয়ে। বাকি দলগুলি পাকিস্তানে। ফলে বিদেশি পর্যটকদের ভিড়ও বেড়েছে তিনটি ভেন্যু লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। আর এই সুযোগই কাজে লাগাতে চাইছে ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স নামে একটি জঙ্গি সংগঠন। গোয়েন্দা সূত্রের খবর, জঙ্গিরা বিভিন্ন দলে ভাগ হয়ে তিনটি ভেন্যু থেকে কিছুটা দূরে বাড়ি ভাড়া নিয়েছে। এমন জায়গা বেছে নেওয়া হয়েছে, যেখানে বড় গাড়ি সহজে ঢুকতে পারবে না। নেই সিসি ক্যামেরার নজরদারি। মনে করা হচ্ছে, যে বিদেশিরা তিনটি শহর পরিক্রমা করছেন, তাঁদের টার্গেট করা হতে পারে। অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হতে পারে। জঙ্গি কার্যকলাপের খবর জানার পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। এমনিতেই ক্রিকেটারদের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। নামানো হয়েছে সেনা। এবার পর্যটকদের হোটেলেও পুলিশি নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী, প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোর পরামর্শ দিচ্ছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ