Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জমির দখল ঘিরে সংঘর্ষ

জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে জখম হয়েছেন কয়েকজন। সোমবার ঘটনাটি ঘটেছে চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুন্সিগছ ও বেগলুগছ গ্রামের মধ্যবর্তী এলাকায় মেলার ফাঁকা জায়গা সহ চা বাগানের একাংশ জমি নিয়ে সমস্যা চলছে শাহজাহান ও পানবর আলীর মধ্যে।

জমির দখল ঘিরে সংঘর্ষ
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চোপড়া: জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে জখম হয়েছেন কয়েকজন। সোমবার ঘটনাটি ঘটেছে চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুন্সিগছ ও বেগলুগছ গ্রামের মধ্যবর্তী এলাকায় মেলার ফাঁকা জায়গা সহ চা বাগানের একাংশ জমি নিয়ে সমস্যা চলছে শাহজাহান ও পানবর আলীর মধ্যে। এদিন একপক্ষ সেই জমিতে ট্রাক্টর নিয়ে চাষ করতে গেলে অপরপক্ষ বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে শুরু হয় ধ্বস্তাধস্তি। শাহজাহানের অভিযোগ, এদিন পানবর লোকজন নিয়ে আচমকা জমিতে চাষ করতে শুরু করলে আমরা বাধা দিয়েছিলাম। তখনই আমাদের উপর চড়াও হয়। পাশাপাশি চা বাগানের বেড়া ভাঙচুর, পাতা নিয়ে চলে গিয়েছে। অভিযোগ অস্বীকার করে পানবর বলেন, জমিটি আমাদের বলে ট্রাক্টর দিয়ে চাষ করতে গিয়েছিলাম। শাহজাহানের লোকজন লাঠি নিয়ে আমাদের উপর চড়াও হয়।
Advertisement
দু’পক্ষের জখম কয়েকজনকে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। লিখিত অভিযোগ হওয়ার পর তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিস ।
Advertisement
সম্পর্কিত সংবাদ