Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জমির দাবিতে এডিডিএর সামনে বিক্ষোভ

জমির দাবিতে এডিডিএর সামনে বিক্ষোভ
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: বৃহস্পতিবার আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের(এডিডিএ) ভবনের সামনে জমির দাবিতে অবস্থান বিক্ষোভে বসেন দুর্গাপুর ঊর্বশী(সিএমইআরআই) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাঁদের অভিযোগ, এডিডিএর একটি প্রকল্পে সরকারি কর্মীদের জমি দেওয়ার প্রক্রিয়াগত কাজ ১৪ বছর আগে শেষ হয়েছে। অথচ নানান টালবাহানায় জমি মিলছে না। তাঁদের দাবি, অবিলম্বে জমি দিতে হবে। বিক্ষোভকারীরা জানান, ২০১০ সালে সরকারি কর্মী সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বসবাসের জন্য অর্থের বিনিময়ে এডিডিএ জমি দেওয়ার কথা ঘোষণা করে। বহু মানুষ জমির জন্য আবেদন করেন। লটারির মাধ্যমে জয়ী হয়ে জমির জন্য অগ্রিম ২০ হাজার টাকা জমা করেন বহু মানুষ। ওই প্রকল্পে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের(ডিএসপি) সঙ্গে এডিডিএ’র জমি বণ্টন নিয়ে জটিলতার সৃষ্টি হয়। যা নিয়ে আদালতে মামলা হয়। থমকে যায় জমি বণ্টন।বিক্ষোভকারী জগবন্ধু মজুমদার ও রাজু দে বলেন, প্রায় ১৫০০ পরিবারকে জমি দেওয়া হচ্ছে না। এডিডিএ চাইলে সহজে সমস্যার সমাধান করে জমি বণ্টন করতে পারে। কিন্তু ২০১০ সালে কাঠা প্রতি জমির মূল্য আড়াই লক্ষ টাকা ধরা হয়েছিল। এখন বলা হচ্ছে, নতুনভাবে জমির মূল্য দিলে সমস্যা সমাধান হবে। আমরা নতুন করে জমির দাম দেব কেন? এডিডিএ’র চেয়ারম্যান কবি দত্ত বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। তাই কোনও মন্তব্য করা ঠিক হবে না। আমরা সব ক্ষেত্রে মানুষের জন্য সহানুভূতিশীল।
Advertisement
সম্পর্কিত সংবাদ