Bartaman Logo
১০ জুন, ২০২৬

জম্মু-কাশ্মীরে ছাঁটাই তিন সরকারি কর্মী

জম্মু-কাশ্মীরে ছাঁটাই তিন সরকারি কর্মী
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
জম্মু: সন্ত্রাসে মদতের অভিযোগে চাকরি গেল জম্মু ও কাশ্মীরের তিন সরকারি কর্মীর। তালিকায় রয়েছেন এক পুলিস কনস্টেবল, শিক্ষক ও বনদপ্তরের কর্মী। দিন কয়েক আগে জঙ্গিদের মদতদাতাদের বিরুদ্ধে ‘কঠোরতম পদক্ষেপে’র হুঁশিয়ারি দিয়েছিলেন  লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা। তারপরই এই পদক্ষেপ। তিনজনের জঙ্গি যোগের ব্যাপারে গোয়েন্দা ও প্রশাসনিক পর্যায়ে নিশ্চিত হতেই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন লেফটেন্যান্ট গর্ভনর। অভিযুক্ত সরকারি কর্মীদের নাম ফিরদৌস আহমেদ ভাট, মহম্মদ আশরফ ভাট, নিসার আহমেদ খান। ফিরদৌস জম্মু ও কাশ্মীর পুলিসে কনস্টেবল ছিলেন। ২০২৪ সালের মে মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়। শিক্ষক পদে থাকা আশরফ জেলে বন্দি। নাসির আহমেদ খান ফরেন্ট রেঞ্জ অফিসে কর্মরত ছিলেন। ফিরদৌস ও আশরফ জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ