Bartaman Logo
১০ জুন, ২০২৬

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সেনার ট্রাক লক্ষ্য করে গুলিবৃষ্টি জঙ্গিদের

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সেনার ট্রাক লক্ষ্য করে গুলিবৃষ্টি জঙ্গিদের
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শ্রীনগর: ফের উপত্যকায় জঙ্গিদের নিশানায় ভারতীয় সেনারা। আজ, বুধবার জম্মু ও কাশ্মীরের রাজৌরির সুন্দেরবনি সেক্টরের ফল গ্রামের কাছে ভারতীয় সেনার একটি ট্রাক লক্ষ্য করে গুলি বর্ষণ করতে থাকে জঙ্গিরা। ওই এলাকা দিয়ে সেনার ট্রাকটি যাচ্ছিল বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিস। তখনই ট্রাকটি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা। সঙ্গে সঙ্গেই মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রাকটি। হামলা চালানোর পর ওই এলাকার জঙ্গলেই লুকিয়ে পড়েছে জঙ্গিরা। ঠিক কতজন জঙ্গি রয়েছে সেই বিষয়ে নিশ্চিত নয় পুলিস বা সেনা। পরিস্থিতির কথা মাথাতে রেখে নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে সুন্দেরবনি সেক্টরের ফল গ্রামে। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকাটি। হতাহতের খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। তবে পুলিসের অনুমান, জঙ্গিরা আন্তর্জাতিক সীমান্ত টপকে ফের পাকিস্তানে চলে গিয়েছে। এরই সঙ্গে আবহাওয়া প্রতিকূল হওয়ায় তল্লাশি চালাতে সমস্যা হচ্ছে পুলিস ও জওয়ানদের।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ