Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জামালপুরে যুবকের অপমৃত্যু  

জামালপুরে যুবকের অপমৃত্যু
 
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: জামালপুর থানার কাড়ালাঘাটে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘরে সিলিং ফ্যানের হুকে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের নাম সুদীপ্ত মালিক(২৩)। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। তাঁর আত্মহত্যার কারণ নিয়ে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি পরিবারের লোকজন।
Advertisement
অন্য একটি ঘটনায় আউশগ্রাম থানার ভাল্কি গ্রামে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম কানাই সোরেন(২৮)। তিনি পেশায় খেতমজুর ছিলেন। দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে জামতাড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার রাতে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
অপর একটি ঘটনায় কাটোয়া থানার রোণ্ডা গ্রামে কীটনাশক খেয়ে এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম অশোক ঘোষ(৩৬)। দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হলে কিছুদিন পর সেখান থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি যাওয়ার কিছুদিন পর ফের তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোরে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
সাপের কামড়ে মৃত্যু: বীরভূমের শান্তিনিকেতন থানার মহিশডাল গ্রামে সাপের কামড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম মাইনো বাগদি(৪৫)। দিনকয়েক আগে জমিতে কাজ করার সময় তাঁর বাঁ পায়ে সাপে ছোবল মারে। তাঁকে বোলপুরের সিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার রাতে তিনি মারা যান।
সম্পর্কিত সংবাদ