Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জামালপুরে পুকুরে মাছ চুরির প্রতিবাদ করায় যুবককে মারধর, ধৃত ১

জামালপুরে পুকুরে মাছ চুরির প্রতিবাদ করায় যুবককে মারধর, ধৃত ১
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: মধ্যরাতে পুকুরে মাছ চুরি করতে এসেছিল এক যুবক। পরের দিন তা নিয়ে প্রতিবাদ করায় প্রতিবেশীকে মারধরের অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিস। ধৃতের নাম স্বপন পণ্ডিত। জামালপুর থানার টেঙাবেড়িয়ায় তার বাড়ি। মঙ্গলবার ভোররাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
Advertisement
পুলিস জানিয়েছে, ঘটনার বিষয়ে টেঙাবেড়িয়ায় বাসিন্দা মহম্মদ হোসেন থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানিয়েছেন, রবিবার রাত ১টা নাগাদ পুকুরে মাছ চুরি করতে যায় স্বপন। পরেরদিন সকালে তিনি এনিয়ে স্বপনকে জিজ্ঞাসাবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্বপন একটি পাথর ছুঁড়ে তাঁর মাথায় মারে। পাথরের আঘাতে তাঁর মাথা ফেটে যায়। জামালপুর হাসপাতালে তাঁর চিকিৎসা হয়।
সম্পর্কিত সংবাদ