সংবাদদাতা, বর্ধমান: জামালপুর থানার মাধবপুরে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃতার নাম সোমা মুদি(২৩)। বছরখানেক আগে তাঁর বিয়ে হয়। হুগলির খানাকুল থানা এলাকায় তাঁর বাপেরবাড়ি। দিনকয়েক আগে বাড়িতেই তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। চা করার সময় গ্যাসের আগুন থেকে তিনি পুড়ে যান বলে পরিবারের দাবি।
Advertisement
অন্য একটি ঘটনায় জামালপুর থানার বাগকালোপাহাড় এলাকায় কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম সুকুমার মুদি(২৪)। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শুক্রবার ভোরে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
অপর একটি ঘটনায় খণ্ডঘোষ থানার খেজুরহাটিতে পুকুরের জলে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম বিজয় দলুই(২৬)। বৃহস্পতিবার সন্ধ্যায় পুকুরে হাত–পা ধোয়ার সময় তিনি পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খণ্ডঘোষ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ভর্তির কিছুক্ষণ পরেই তিনি মারা যান।