সংবাদদাতা, বর্ধমান: জামালপুর থানা এলাকায় কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম নকুল টুডু(৩৭)। শুক্রবার ভোরে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তিনি মারা যান। পরিবারের দাবি, তিনি মানসিক রোগী ছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল। মানসিক ভারসাম্য হারিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন।



