সংবাদদাতা, বর্ধমান: কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিস। ধৃত আমির সোহেলের বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার চাঁদপুরে। সে কাজের সূত্রে জামালপুরে এসেছিল। পুলিস জানিয়েছে, জামালপুর থানা এলাকায় বছর ষোলোর ওই কিশোরীর বাড়ি। কয়েকদিন আগে সে মামার বাড়িতে গিয়েছিল। শনিবার রাতে আমির ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে। কিশোরীর পরিবার মঙ্গলবার রাতে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(১) ও পকসো অ্যাক্টের ছয় নম্বর ধারায় মামলা রুজু করা হয়।
Advertisement
মঙ্গলবার রাতে জামালপুরের একটি জায়গা থেকে আমিরকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ভারপ্রাপ্ত সিজেএম তার পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। এদিনই ম্যাজিস্ট্রেটের কাছে কিশোরীর গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিস।



