সংবাদদাতা, বর্ধমান: জামালপুর থানার জৌগ্রামে মোটরভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম কৃষ্ণ কোঁড়া(২০)। তাঁর বাড়ি জামালপুর থানার মহিন্দর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বাইকে বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন কৃষ্ণ। জৌগ্রামের কাছে একটি মোটরভ্যানের সঙ্গে তাঁদের বাইকটির সংঘর্ষ হয়। তাতে দু’জনেই গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে জামালপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর বন্ধুকে ছেড়ে দেওয়া হয়। কৃষ্ণকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ভর্তির কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
Advertisement
রায়নায় প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার: রায়না থানার শ্যামসুন্দর বাজারে দোকান থেকে প্রৌঢ়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম তাপস মণ্ডল(৫০)। তাঁর বাড়ি রায়না থানার সহজপুরে। শ্যামসুন্দর বাজারে তাঁর একটি সাইকেলের দোকান আছে। মঙ্গলবার সন্ধ্যায় দোকানে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা।



