Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জামালপুরে ছিনতাই হওয়া টাকার কিছুটা উদ্ধার করল পুলিস

জামালপুরে ছিনতাই হওয়া টাকার কিছুটা উদ্ধার করল পুলিস
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: জামালপুরে লরিচালক ও মোটর মেকানিককে ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া টাকার কিছুটা উদ্ধার করল পুলিস। ধৃত পিয়ার শেখ ও দীপঙ্কর দাস ওরফে বাবলুকে পাঁচদিনের পুলিস হেফাজত শেষে রবিবার ফের বর্ধমান আদালতে পেশ করা হয়। সিজেএম ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিস ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনের নাম পেয়েছে। তাদের গ্রেপ্তার করার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।
Advertisement
পুলিস জানিয়েছে, ৯ ফেব্রুয়ারি রাতে ১২চাকার লরি নিয়ে কলকাতা থেকে অণ্ডালে যাচ্ছিলেন আউশগ্রাম থানার কুরুম্বার বাসিন্দা সুমন বাউল। তাঁর সঙ্গে একজন মেকানিকও লরিতে ছিলেন। জাতীয় সড়ক ধরে আসার সময় জামালপুর থানার জৌগ্রাম এলাকায় ওই লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেটি মেরামতের সময় আচমকা চারজন এসে তাঁদের থেকে ৪০হাজার টাকা ছিনতাই করে পালায়। সুমনবাবু বাধা দেওয়ার চেষ্টা করায় তাঁকে মারধর করা হয়েছিল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ