Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জামালপুরে ছিনতাইয়ে বাধা পেয়ে মহিলাকে মার, ধৃত ১

জামালপুরে ছিনতাইয়ে বাধা পেয়ে মহিলাকে মার, ধৃত ১
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: ছিনতাইয়ে বাধা পেয়ে মহিলাকে মারধর ও গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিস। ধৃতের নাম শেখ সবর আলি। তার বাড়ি জামালপুর থানার মশাগ্রামে। মঙ্গলবার রাতে বাড়ির পিছনে একটি নির্জন জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, মশাগ্রামেরই বাসিন্দা চায়না আরস মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ধান বিক্রি করে সাত হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে সবর তাঁকে আটকায়। তাঁর কাছ থেকে টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে সবর। চায়না প্রাণপণ বাধা দেন। টাকা ছিনতাইয়ে মরিয়া সবর তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মারধর করে। এমনকী গলা টিপে ধরে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ। চায়নার বাধায় অবশ্য টাকা ছিনতাই করতে পারেনি সবর। চিৎকার শুনে আশপাশের লোকজন এলে সবর সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার পরই থানায় অভিযোগ দায়ের করেন চায়না।
Advertisement
সম্পর্কিত সংবাদ