Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জামালপুরে বন্ধুকে পুকুরে ঠেলে খুনের চেষ্টা, গ্রেপ্তার ১

জামালপুরে বন্ধুকে পুকুরে ঠেলে খুনের চেষ্টা, গ্রেপ্তার ১
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: মৃতদেহ সৎকার করে ফেরার সময় বন্ধুকে পুকুরের জলে ঠেলে ফেলে খুনের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিস। ধৃতের নাম সনৎ রায়। জামালপুর থানার সাতঘড়িয়ায় তার বাড়ি। মঙ্গলবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৭ ডিসেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। 
Advertisement
পুলিস জানিয়েছে, সাতঘড়িয়ার বাসিন্দা কার্তিক ঘোষ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টে নাগাদ মরা পুড়িয়ে সনতের সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ডুবোপুল এলাকায় কার্তিককে বাইক থেকে নামিয়ে দেয় সনৎ। এরপর তাঁকে সে পুকুরের জলে ঠেলে দেয়। স্থানীয় এক বাসিন্দা তা দেখতে পেয়ে জল থেকে কার্তিককে উদ্ধার করেন। এরপর তাঁকে জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কার্তিককের দিদি ঘটনার দিনই বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। 
সম্পর্কিত সংবাদ