Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জামালপুরে বালিবোঝাই ২টি ডাম্পার বাজেয়াপ্ত

জামালপুরে বালিবোঝাই ২টি ডাম্পার বাজেয়াপ্ত
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বালিবোঝাই দু’টি ডাম্পার বাজেয়াপ্ত করল জামালপুর থানার পুলিস। ডাম্পার দু’টির চালকদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বাড়ি বীরভূমে। পুলিস জানিয়েছে, শুক্রবার বিকেলে বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল ডাম্পার দু’টি। জামালপুর থানার মুশান্ডার কাছে পুলিস ডাম্পার দু’টি আটকায়। চালকরা বালির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিসের দাবি। একটি বালিবোঝাই ট্রাক বাজেয়াপ্ত করেছে আউশগ্রাম থানার পুলিস। ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি আউশগ্রাম থানার রাধামোহনপুরে। পুলিস জানিয়েছে, শুক্রবার রাতে ছোড়া-গুসকরা রোড ধরে বালি বোঝাই ট্রাকটি আসছিল। শোকাডাঙার কাছে পুলিস ট্রাকটিকে আটকায়। চালক পুলিসকে একটি চালান দেখায়। সেটি অন্য ঘাটের চালান। এরপরই চালককে পুলিস গ্রেপ্তার করে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ