সংবাদদাতা, বর্ধমান: দামোদর থেকে মেশিনের সাহায্যে অবৈধভাবে বালি তুলে তা লরিতে করে পাচারের অভিযোগে ন’জনকে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিস। ধৃতদের মধ্যে বালি তোলার কাজে ব্যবহৃত পকলেন মেশিনের চালকও রয়েছে। লরি ও মেশিন পুলিস বাজেয়াপ্ত করেছে। রবিবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তিনজনকে দু’দিনের পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। বাকিদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে জামালপুর থানার চলবলপুর ঘাটে দামোদর থেকে মেশিনের সাহায্যে অবৈধভাবে বালি তুলে তা লরিতে তোলা হচ্ছে বলে খবর পায় পুলিস। খবর পেয়ে পুলিস তাদের গ্রেপ্তার করে।



