সংবাদদাতা, বর্ধমান: বালি বোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে জামালপুর থানার পুলিস। বালি পাচারে জড়িত থাকার অভিযোগে ট্রাক্টরের চালককে গ্রেপ্তার করা হয়েছে। জামালপুর থানার মশাগ্রামে তার বাড়ি। পুলিস জানিয়েছে, রবিবার রাতে পাঁচড়া কিষানমান্ডির কাছে পুলিস গাড়ি চেকিং করছিল। সেই সময় বালি বোঝাই ট্রাক্টরটি সারাংপুরের দিক থেকে আসছিল। পুলিস সেটিকে আটকায়। চালক বালির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিসের দাবি। দামোদর থেকে অবৈধভাবে বালি তুলে তা ট্রাক্টরে করে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিস।



