Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জামালদহে ভলিবল টুর্নামেন্ট

জামালদহে ভলিবল টুর্নামেন্ট
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: রবিবার এসইউসি’র যুব সংগঠন এআইডিওয়াইও’র এর উদ্যোগে চার দলীয় ভলিবল টুর্নামেন্ট হল কোচবিহার জেলার জামালদহ তুলসী দেবী হাইস্কুল প্রাঙ্গণে। এদিনের ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বড়কামাত ভলিবল টিম এবং রানার্স আপ হয় কালীরহাট ভলিবল টিম। পাশাপাশি, এদিন বেকারদের কর্মসংস্থান, এসএসসি পরীক্ষা ও প্রাইমারি টেট পরীক্ষার নোটিফিকেশন জারির দাবিতে যুব সম্মেলন হয়। সম্মেলন থেকে বিশ্বজিৎ অধিকারীকে সম্পাদক ও অভিরূপ ডাকুয়াকে সভাপতি এবং হরিহর রায় কার্জী ও মিঠু ডাকুয়াকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ