Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জমজমাট পূর্বস্থলীর খাল-বিল, চুনো মাছ, পিঠেপুলি ও প্রাণিপালন উৎসব

জমজমাট পূর্বস্থলীর খাল-বিল, চুনো মাছ, পিঠেপুলি ও প্রাণিপালন উৎসব
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: বৃহস্পতিবার খাল-বিল, চুনো মাছ, পিঠেপুলি ও প্রাণিপালন উৎসবের দ্বিতীয় দিনেও জমজমাট ছিল পূর্বস্থলীর বাঁশদহ ও চাঁদের বিল। এদিন উৎসবে প্রাণিপালন দপ্তরের একাধিক কর্মসূচি হয়। পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতা, নৌকাবাইচ ও যাত্রাপালা অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর মানুষ উৎসবে মেতে ওঠেন। উপস্থিত ছিলেন উৎসবের প্রধান উদ্যোক্তা মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক অলোক মাঝি, প্রাণিপালন দপ্তরের জেলা ডেপুটি ডিরেক্টর নিমাই মণ্ডল, পূর্বস্থলী থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ প্রমুখ।
Advertisement
প্রাণিপালন দপ্তরের উদ্যোগে আলোচনা সভা সহ পশু চিকিৎসা, গাভি প্রদর্শনী ও প্রাণিপালনের লক্ষ্যে ৫ হাজার হাঁস, মুরগি বিতরণ করা হয়। বসে আঁকো প্রতিযোগিতায় কালনা মহকুমা সহ বিভিন্ন জেলার পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেয়। বিকেলে এলাকার মৎস্যজীবী নৌচালকদের উৎসাহ দিতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। সারাদিন বিলের জলে ভাসমান নৌকা ও একাধিক মঞ্চে চলে বাউল ও ভাটিয়ালি গান। 
সম্পর্কিত সংবাদ