Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জামুড়িয়ায় কয়লা চাপা পড়ে যুবকের মৃত্যু

জামুড়িয়ায় কয়লা চাপা পড়ে যুবকের মৃত্যু
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: জামুড়িয়ায় কয়লা চাপা পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম টিংকু বাউরি(২৬)।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামুড়িয়া থানার নর্থ সিয়ারসোলে ইসিএলের একটি কোলিয়ারি রয়েছে। যদিও তারা একটি বেসরকারি সংস্থাকে কয়লা উত্তোলনের বরাত দিয়েছে। সেই ওসিপিতে কয়লা কুড়োতে গিয়েই কয়লার চাঁই চাপা পড়ে মারা যান টিংকু। তাঁর বাড়ি আসানসোল পুরসভার ৮নম্বর ওয়ার্ডের মিঠাপুর এলাকায়। এলাকাবাসী মৃতদেহ নিয়ে গিয়ে কোলিয়ারি এলাকায় বিক্ষোভ দেখায়। বিক্ষোভের জেরে কোলিয়ারিতে ট্রান্সপোর্টিংয়ের কাজ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলার তথা আসানসোল পুরসভার মেয়র পরিষদ সদস্য সুব্রত অধিকারী। এলাকাবাসীর পাশাপাশি তিনিও ক্ষতিপূরণের দাবিতে সরব হন। কোলিয়ারি কর্তৃপক্ষ ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয়। তারপরেই এলাকাবাসী আন্দোলন প্রত্যাহার করেন। সুব্রতবাবু বলেন, আমরা মৃতের পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার দাবিও জানিয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ