সংবাদদাতা, মেখলিগঞ্জ: অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ফল প্রকাশের পর থেকেই মেখলিগঞ্জ ব্লকের কিছু কেন্দ্রে তালা ঝুলছে। এবার সেইসব বন্ধ থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র খুলতে উদ্যোগী হয়েছে পঞ্চায়েত-প্রশাসন।
Advertisement
চাকরি না পেয়ে অনেক কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন জমিদাতারা। ফলে সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত বাসিন্দারা। খাবার পাচ্ছে না গরিব ঘরের ছোট ছোট ছেলেমেয়েরা। এবার জমিদাতাদের বুঝিয়েসুজিয়ে তালাবন্ধ সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলানোর উদ্যোগ নিয়েছে উছলপুকুরি গ্রাম পঞ্চায়েত। এতে সাফল্যও মিলেছে। দীর্ঘদিন থেকে বন্ধ থাকা ব্যাধপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বুধবার থেকে খুলে দেওয়া হল। উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রাজকুমার বর্মন বলেন, সম্প্রতি বন্ধ থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পরিদর্শন করেন মেখলিগঞ্জের সিডিপিও জগদীশ রায়। উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের ব্যাধপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিও তিনি পরিদর্শন করেন। এদিন জমিদাতাদের সঙ্গে বৈঠক করে বন্ধ থাকা সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খোলা হল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রসমূহের সুপারভাইজার অর্পিতা দে বলেন, এদিন থেকে ফের পরিষেবা চালু হল।
৩ অক্টোবর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী পদে নিয়োগের জন্য চূড়ান্ত ফল প্রকাশিত হয়। তারপর থেকে কিছু কেন্দ্রে তালা ঝুলে রয়েছে। চাকরি না মেলায় জমিদাতারা কেন্দ্রের দরজায় লাগানো তালা খুলতে নারাজ। ফলে সমস্যার কোনও সমাধান হচ্ছিল না। এই পরিস্থিতিতে ময়দানে নামে পঞ্চায়েত-প্রশাসন। মেখলিগঞ্জ ব্লকের তালাবন্ধ থাকা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেও দেখেন তাঁরা। সিডিপিও জানিয়েছেন, সিংহভাগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সমস্যা মিটে গিয়েছে। বাকিগুলোও খুব দ্রুত সচল হবে।
৩ অক্টোবর অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য চূড়ান্ত ফল প্রকাশিত হয়। কিন্তু এই নিয়ে ৭অক্টোবর হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার এখন শুনানি চলছে। এদিকে, পরিবারের কেউ চাকরি না পেয়ে অনেক জমিদাতা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে তালা ঝুলিয়ে রেখেছিলেন। ফলে ব্যাহত হচ্ছিল পরিষেবা। এবার সেই সমস্যা মিটতে চলেছে বলে প্রশাসনের আশা।