Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জামবনিতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

জামবনিতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: জামবনি ব্লকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম লক্ষ্মীকান্ত দণ্ডপাট(২৪)। তাঁর বাড়ি জামবনি গ্ৰামে। শুক্রবার সকালে বাড়িতেই ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ পাওয়া যায়। চিল্কিগড় গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক পেশায় দিনমজুর। বাড়িতে মা ও দাদা-বৌদি আছেন। স্থানীয় প্রতিবেশী মিন্টু দণ্ডপাট বলেন, পরিবারটি গরিব। বাবা নেই। ছেলেটি পরিশ্রমী ছিল। সকলের সঙ্গে মেলামেশা করত। গলায় দড়ি দেওয়ার কারণ আমাদের কাছে অস্পষ্ট। যুবকের মৃত্যুতে গ্ৰামে শোকের ছায়া নেমে এসেছে। পুলিস জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
সম্পর্কিত সংবাদ