Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জামবনীতে ঝুলন্ত দেহ উদ্ধার

জামবনীতে ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: জামবনী ব্লকের গিধনি জঙ্গলে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম মহাদেব মণ্ডল(৪২)। জামবনী থানার পরিহাটি গ্ৰাম পঞ্চায়েতের কাপসিটা এলাকায় তাঁর বাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যের সময় জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পুলিস গিয়ে দেহ উদ্ধার করে। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে,বৃহস্পতিবার বিকেলে পরিপাটি বাজারে ওই ব্যক্তিকে শেষ দেখা গিয়েছিল। জঙ্গল লাগোয়া গ্ৰামের বাসিন্দারাই প্রথম দেহটি দেখতে পায়। চিল্কিগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিহাটি গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ সাজিদ আলি বলেন, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসা চলছিল। বাড়িতে স্ত্রী, বৃদ্ধা মা ও নাবালক দুই ছেলে আছে। পঞ্চায়েতের তরফে পরিবারটির পাশে দাঁড়ানো হবে। জামবনী থানার পক্ষ থেকে জানানো হয়, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ