নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: জামবনীতে গাছের ডালে এক ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম বিনোদ সিং(৪৫)। বাড়ি জামবনী থানার মৌপাল গ্ৰামে। সোমবার ডুলুং নদীর তীরবর্তী এলাকায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। চিল্কিগড় গ্ৰামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত্যু হয়েছে বলে জানায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাড়ি না ফেরায় স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করেন। সোমবার সকালে ডুলুং নদীর ধারে ওই ব্যাক্তিকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। মৃতের ভাই হরেন সিং বলেন, দাদা খেতমজুরের কাজ করতন। বাড়িতে স্ত্রী রয়েছে। দুই ছেলে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করে। যা রোজগার করতো তাতে ঠিকভাবে সংসার চলতো না। এ নিয়ে দুঃশ্চিন্তা করতেন। জামবনী থানার পক্ষ থেকে জানানো হয় , ময়নাতদন্তের জন্য দেহ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।



