Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জামবনিতে আলু বোঝাই ৩ লরি আটক, গ্রেপ্তার তিন

জামবনিতে আলু বোঝাই ৩ লরি আটক, গ্রেপ্তার তিন
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের সীমানা দিয়ে রাতে ভিনরাজ্যে আলু পাচার চলছেই। রাজ্য ও জাতীয় সড়কের সঙ্গে গ্ৰামীণ রাস্তাতেও নাকা চেকিং হচ্ছে। কিন্তু তারপরেও আলু পাচার থামানো যাচ্ছে না। একের পর এক অবৈধ আলু বোঝাই লরি সীমানায় আটক হচ্ছে। শুক্রবার ভোররাতে জামবনির চিচিড়া সীমানায় আলুবোঝাই তিনটি লরি আটক করা হয়েছে। তিনজনকে গ্ৰেপ্তার করা হয়েছে।ঝাড়গ্রামের বিভিন্ন সীমানায় গত ২৭ নভেম্বরে থেকে আলু পাচার রুখতে কড়া নজরদারি চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জেলার ৭৪টি জায়গায় নাকা চেকিং বসানো হয়েছে। গত মঙ্গলবার নয়গ্ৰাম থানার ডাহি নাকা চেক পয়েন্টে তিনটি আলু বোঝাই লরিকে আটক করা হয়েছিল। তিন চালক সহ পাচার চক্রের দুই মাথা ধরা পড়ে। শুক্রবার ভোররাতে  জামবনির চিচিড়া সীমানায় ফের তিনটি আলু বোঝাই লরিকে আটক করা হয়েছে। আলুর গাড়ি পাচারের অভিযোগে তিনজনকে গ্ৰেপ্তার করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ