Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি থেকে ১৭টি রুপোর মুদ্রা উদ্ধার

জমি থেকে ১৭টি রুপোর মুদ্রা উদ্ধার
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: জমিতে আলুর বীজ লাগাতে গিয়ে উঠে এল ১৭টি রুপোর কয়েন। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে গাজোল থানার পাণ্ডুয়া গ্রামে। বুধবার রাতে পুলিস সেগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের দাবি, ওই গ্রামে কয়েকজন কৃষক জমির কাজ করতে গিয়ে কয়েনগুলি পান। সেগুলি বেশ প্রাচীন। বৃহস্পতিবার গাজোল থানার পুলিস জানিয়েছে, পাণ্ডুযায় ১৭টি রুপোর কয়েন পাওয়া গিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ