Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি নিয়ে বিবাদের জের,জখম বালক

জমি নিয়ে বিবাদের জের,জখম বালক
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীর হাতে আক্রান্ত  এক বালক। বছর এগারোর বালককে  রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। আহত বালকের বাবা মদন মণ্ডল বলেন, ২০১৬ সালে প্রতিবেশীর কাছ থেকে ১৩ শতক জমি কিনি। সেই জমিতে চাষবাস করি। দীর্ঘদিন ধরে সেই জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা চলছে। এদিন সেই জমি দখল করতে এসে আমাকে মারধর করে। আমার ছেলের উপরেও হামলা চালায়। থানায় অভিযোগ দায়ের করেছি। রায়গঞ্জ থানায় আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ