সংবাদদাতা, ইটাহার: চার শতক বিতর্কিত জমি দখলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদে গুরুতর জখম দুই মহিলা সহ ৩ জন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইটাহারের কাপাশিয়া অঞ্চলের গাছতলা এলাকায়। জখমরা হলেন মফিজুদ্দিন আহম্মেদ, মোসলেমা বিবি ও রেনুকা খাতুন। দীর্ঘদিন ধরে ওই জমিকে কেন্দ্র করে মফিজুদ্দিন ও জাকির হুসেনের পরিবারের মধ্যে বিবাদ চলছিল। দুপক্ষেরই দাবি, ওই জমি তাদের। স্থানীয়দের বক্তব্য, মফিজুদ্দিনের দখলে থাকা জমি জাকির সহ তার পরিবারের সদস্যরা দখল নিতে এলে দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। অভিযোগ, বাঁশ, লাঠি, রড নিয়ে একে অপরের বিরুদ্ধে চড়াও হয় দু’পক্ষ।
Advertisement
দু’পক্ষের ৩ জন রক্তাক্ত অবস্থায় রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিস। দু’পক্ষ ইটাহার থানায় মৌখিকভাবে অভিযোগ জানিয়েছে বলে জানায় পুলিস।



