সংবাদদাতা, রায়গঞ্জ: জমি নিয়ে দুই প্রতিবেশীর বিবাদের জেরে এক মহিলাকে বেঁধে রাখার ঘটনায় চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের বরুয়া গ্রাম পঞ্চায়েতের বামনগ্রাম এলাকায়। অভিযোগ হাসেন আলির পরিবারের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে ওই বধূকে উদ্ধার করে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, জমি কেনাবেচা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ঝামেলা ছিল। মঙ্গলবার দুপুরে হাসেন আলি ও জব্বর আলির পরিবার নতুন করে বিবাদে জড়িয়ে পড়ে। বুধবার সকালে জব্বর আলির পুত্রবধূ ধারালো অস্ত্র নিয়ে হাসেনের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। হাসেনের পরিবারের লোক জব্বরের পুত্রবধূকে বাড়ির খুঁটিতে বেঁধে রাখে। তবে আত্মরক্ষার জন্য ওই মহিলাকে বেঁধে রাখা হয় বলে দাবি হাসেনের। তার কথায়, আমি যাঁদের পুকুর লিজ দিয়েছি তাঁরা মাছ চাষ করতে গেলে জব্বরের পরিবার বাধা দেয়। মঙ্গলবার থানায় মিথ্যে অভিযোগ করে জব্বরের পরিবারের লোক। এরপর বুধবার ফের সকালে আমার বাড়িতে হামলা করতে আসে। তখন বাড়ির লোক জব্বরের বউমাকে আটকে রাখে। পুলিস এসে তাকে নিয়ে যায়। যদিও পুত্রবধূকে বেঁধে মারধর করা হয়েছে বলে জানান জব্বরের স্ত্রী মোসলেমা খাতুন।
এই ঘটনায় নাম জড়িয়েছে হাসেন আলির ছেলের। ছেলে রায়গঞ্জ থানায় সিভিক ভলান্টিয়ার বলে জানান মোসলেমা। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, দুইপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নেমেছে। হাসেন আলি, তাঁর স্ত্রী ও পুত্রবধূ এবং জব্বর আলি ও তাঁর স্ত্রী মিলিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।