নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: জমি কেনার জন্য তিলে তিলে জমানো টাকা দিয়েও প্রতিবেশীর কাছে প্রতারণার শিকার বাহিন গ্রাম পঞ্চায়েতের ছোট চাপদুয়ার এলাকার দম্পতি। জমির মালিকপক্ষের কাছে প্রহৃত হয়ে অবশেষে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন তাঁরা। মারধর খেয়ে রীতিমতো আতঙ্কিত দৃষ্টিহীন গৃহবধূ।
Advertisement
রায়গঞ্জ থানা প্রাঙ্গণে দাঁড়িয়ে প্রতারিত ব্যক্তির অভিযোগ, চারকাঠা জমি কিনতে এক প্রতিবেশীকে এক বছর আগে সাড়ে তিন লাখ টাকা দিয়েছিলাম। কথা ছিল জমি রেজিস্ট্রি করে হস্তান্তর করে দেবে। কিন্তু বুধবার ওই জমি দেখতে গেলে মালিকপক্ষের কয়েকজন চড়াও হয় আমাদের উপর। আমার বিশেষ চাহিদা সম্পন্ন স্ত্রীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। চুলের মুঠি ধরে তাঁকে মারধর করা হয়। বাধ্য হয়ে এদিন পুলিসের দ্বারস্থ হয়েছি।
বিশেষ চাহিদা সম্পন্ন গৃহবধূকে মারধর ও হেনস্তার ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববাংলা প্রতিবন্ধী সমিতির জেলা সম্পাদক গৌর সরকার বলেন, একজন দৃষ্টিহীন মহিলাকে যেভাবে মারধর ও হেনস্তার শিকার হতে হয়েছে, তা আমরা সহজে মেনে নেব না। এ ব্যাপারে আইনি ব্যবস্থা না হলে আগামীতে আন্দোলন করব।
ওই ব্যক্তির কথায়, আমরা এমনিতেই আর্থিকভাবে দুর্বল। দিনরাত ভ্যান চালিয়ে তিলে তিলে সাড়ে তিন লক্ষ টাকা জমিয়েছিলাম। আমার স্ত্রীর গয়না বিক্রির টাকাও ছিল। এখন জমিও দিচ্ছে না, টাকাও ফেরাচ্ছে না। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছে।