Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জামুড়িয়ায় ইসিএলের কয়লা লুটে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য

জামুড়িয়ায় ইসিএলের কয়লা লুটে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ইসিএলের সাইডিং থেকে হুমকি দিয়ে কয়লা লুটের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ইসিএলের তরফে রবিবার জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তাদের অভিযোগ, জেকেনগরে ইসিএলের এমএস সেন্ট্রাল সাইডিংয়ে লরি ঢুকিয়ে জোর করে কয়লা লোড করিয়ে নিয়ে যায় কালীচরণ বাউরি। ওই ব্যক্তি রানিগঞ্জ ব্লকের জেমারি পঞ্চায়েতের সদস্য। পরে জানা যায়, জামুড়িয়া থানার জেকেনগর মোড়ের কাছে কয়লা বোঝাই লরিটি দাঁড়িয়ে আছে। এরপর ইসিএলের নিরাপত্তারক্ষী, সিআইএসএফ ও স্থানীয় পুলিস সেখানে যায়। পুলিস লরিটি বাজেয়াপ্ত করার পাশাপাশি সেখান থেকে একজনকে আটক করে। যদিও কালীচরণ বাউরি এখনও পুলিসের নাগালে আসেনি। অভিযুক্তের ফোন সুইচড অফ থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। ডিসি ধ্রুব দাস বলেন, পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। তৃণমূলের ব্লক সভাপতি দেবনারায়ণ দাস বলেন, পুলিস আ‌ইন অনুযায়ী পদক্ষেপ করবে। দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ