সংবাদদাতা, পুরাতন মালদহ: বুধবার পুরাতন মালদহ ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত পূর্ববাঞ্চাপাড়া গ্রামে মাঠ দেখতে এসেছিলেন ছয়জন। তাঁদের দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই ছয়জনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মালদহ থানার পুলিস পূর্ববাঞ্চাপাড়ায় গিয়ে ওই ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে আসে।
Advertisement
গ্রামবাসীদের দাবি, ওরা জমি মাফিয়া। গ্রামের মাঠটি দখলের জন্য এসেছিল। জানা গিয়েছে, ওই জমিটি সিএস এবং এলআরে গোচর শ্রেণির রয়েছে। প্রায় পাঁচ একরের মতো এই মাঠটি ফাঁকাই রয়েছে কয়েক দশক ধরে। স্থানীয় একাধিক স্কুলের খেলাধুলো হয়। গ্রামবাসীদের পক্ষে বিষ্ণু কড়ামুদি বলেন, ছয়জন জমি মাফিয়া মাঠ দেখতে আসে। মাঠটিকে দখলের ছক ছিল তাদের। তাই দড়ি দিয়ে বেঁধে পুলিসকে খবর দিয়েছি।
জমির বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরাতন মালদহ ব্লকের ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিক বিপ্লব মণ্ডল। মালদহ থানার এক আধিকারিক জানিয়েছেন, জমি সংক্রান্ত বিষয়ে গ্রামবাসীরা ছয়জনকে আটক করেছিল। মারধর করা হয়নি। তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।