Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি দখলের অভিযোগ

জমি দখলের অভিযোগ
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আদালতে মামলা চলা সত্ত্বেও এক ব্যক্তির নামে থাকা ফাঁকা জমি জোর করে দখলের অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরা এলাকায়। অভিযোগ, আপার বাগডোগরা এলাকার একটি জমি নিয়ে আদালতে মামলা করে রেখেছেন জমির মালিকপক্ষ। সেই মামলা এখনও ঝুলে রয়েছে। এরই মাঝে জোর করে জমির ভিতরে থাকা কয়েকটি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। এমনকি ফাঁকা ওই জমিটির বাইরে একটি নির্মাণেরও চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা। জমির মালিকপক্ষ দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযুক্তদের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ