Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি দখলের চেষ্টা, ধৃত যুবক

জমি দখলের চেষ্টা, ধৃত যুবক
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: সরকারি অনুমতি ছাড়াই অবৈধভাবে জাল পাট্টা তৈরি করে জমি দখলের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। বৃহস্পতিবার সকালে নবদ্বীপ বড়ালঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ভক্ত অবতার দাস। নবদ্বীপ ব্লকের সরডাঙা মৌজার জলঙ্গি নদীর ধারে অবৈধভাবে জমি দখলের চেষ্টা করছিল অভিযুক্ত। গত ৮ জানুয়ারি নবদ্বীপ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিস তদন্ত নেমে ভক্ত অবতার দাসের খোঁজ পায়। দীর্ঘদিন পলাতক ছিল অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকালে অভিযুক্তকে নবদ্বীপ বড়ালঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।   
Advertisement
সম্পর্কিত সংবাদ