সংবাদদাতা, মানিকচক: জমি ব্যবসায় প্রতারণার শিকার হয়ে রাজরাম ঝা (৪২) নামে এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ধরমপুর ব্রাহ্মণপাড়ায় এক আত্মীয়ের পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে মৃত্যুর কারণ নিয়ে জল্পনা তৈরি হয়। তবে শুক্রবার মৃতদেহের কাছে উদ্ধার সুইসাইড নোট ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। মৃত্যুর কারণ হিসেবে অভিযুক্ত করা হয়েছে তাঁরই সহযোগীকে। এখনও মানিকচক থানায় এনিয়ে কোনও লিখিত অভিযোগ না হলেও বিষয়টি খতিয়ে দেখছে পুলিস।



