সংবাদদাতা, তুফানগঞ্জ: জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল দু’পক্ষ। উভয়ই লাঠিসোটা নিয়ে একে ওপরের উপর চড়াও হয়। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
Advertisement
মঙ্গলবার ঘটনাটি ঘটে তুফানগঞ্জ থানার নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের ধাদিয়ালে। সংঘর্ষে উভয়পক্ষের চার জন জখম হয়েছেন। আশেপাশের লোকজন তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান। জখমরা হলেন হজরত আলি, ইব্রাহিম সরকার, জহরাল বিবি এবং নূরহোসেন আলি। হজরতের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আক্রান্ত ইব্রাহিম বলেন, আমাদের জমিতে কাকা জোর করে হাল দিচ্ছিল। আমরা নিষেধ করায় প্রথমে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আমি ও মা বাঁচাতে গেলে আমাদের উপর চড়াও হয়। ওর শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ জানাব। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে নূর। তিনি বলেন, নিজেরাই নিজেদের আঘাত করে আমাকে ফাঁসাতে চাইছে। ওই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করব। পুলিস জানিয়েছে, কোনও অভিযোগই জমা পড়েনি।