সংবাদদাতা, দিনহাটা: জমি বিবাদকে কেন্দ্র করে উত্তাল দিনহাটা। সোমবার দিনহাটার পাকার মাথা এলাকায় দু’পক্ষের মধ্যে কোন্দল চরমে ওঠে। তীর, ধনুক, বোমাবাজির মতো ঘটনা ঘটে। তীরবিদ্ধ হয়ে একাধিক ব্যক্তি দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঘটনায় হাসপাতালে চারজনের চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দিনহাটা থানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Advertisement
প্রায় ২৬ বিঘা জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। বড়শৌলমারির পাকার মাথা মোড়ের কাছে জমিগুলো অবস্থিত। ওকড়াবাড়ির কাওরাই জমির মালিকরা এদিন জমি চাষ করতে যান। সেই সময় তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় বোমাবাজির ঘটনা ঘটে। তীর ছোড়া হয়। এই ব্যাপারে দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্র বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



