Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলট্যাঙ্ক তৈরির কাজ বন্ধ করলেন বাসিন্দারা

জলট্যাঙ্ক তৈরির কাজ বন্ধ করলেন বাসিন্দারা
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: নিম্নমানের জিনিস দিয়ে জলট্যাঙ্ক তৈরির  কাজ হচ্ছে। এই অভিযোগে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেতাই কিষান মান্ডির কাছে পিএইচই-র জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য জলট্যাঙ্ক তৈরি হচ্ছে। প্রায় তিন মাস আগে স্থানীয় বাসিন্দারা কাজের মান নিয়ে অভিযোগ করেন। বৃহস্পতিবার আবার স্থানীয় বাসিন্দারা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয়। এলাকার বাসিন্দা উত্তম বিশ্বাস বলেন, কাদা ভর্তি বালি, পাথর ও জং ধরা রড দিয়ে এই কাজ হচ্ছে। যেভাবে কাজ হচ্ছে তাতে এই জলট্যাঙ্ক যে কোনও সময় ভেঙে পড়তে পারে। আমরা বাধা দিলেও ঠিকাদার তা শোনেননি। তাই বাধ্য হয়ে এদিন আমরা কাজ বন্ধ করে দিয়েছি। ভালো মানের সামগ্রী আনলে তবেই আবার কাজ করতে দেওয়া হবে। এই বিষয়ে পিএইচই দপ্তরের এক আধিকারিক বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ