সংবাদদাতা, শিলিগুড়ি: জেলাশাসকের নির্দেশে অবশেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লকে ইন্ডোর পরিষেবা চালু হতে চলেছে। ইন্ডোর পরিষেবা চালু হলেও সেখানে সুপার স্পেশালিটি চিকিৎসা পরিষেবা মিলবে কি না সে প্রশ্নও দেখা দিয়েছে।
Advertisement
সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে হাসপাতালের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল। সেই বৈঠকে মেডিক্যালে সুপার স্পেশালিটি ব্লক অবিলম্বে চালু করার নির্দেশ দেন তিনি। ওই বৈঠকেই পূর্তদপ্তর চলতি নভেম্বর মাসের মধ্যেই নতুন ভবনে ক্ষতিগ্রস্ত ফলস সিলিং মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই মতো ঠিক হয়েছে, ডিসেম্বর মাসের মধ্যেই সুপার স্পেশালিটি ব্লকের ইন্ডোর পরিষেবা চালু হবে।
কিন্তু প্রশ্ন, সুপার স্পেশালিটি ব্লকে ইন্ডোরে সুপার স্পেশালিটি চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে কি না তা নিয়ে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসক এবং অন্যান্য পরিকাঠামোর সমস্যার কারণে সুপার স্পেশালিটি ব্লকে পরিকল্পনা মতো এই মুহূর্তে পূর্ণাঙ্গ ইন্ডোর পরিষেবা চালু করার অবস্থা নেই। সাধারণ কিছু বিভাগকে নতুন ভবনে সরিয়ে নিয়ে সুপার স্পেশালিটি ব্লকে ইন্ডোর পরিষেবা চালুর দিকটি দেখানো হবে।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাডিশনাল সুপার ডাঃ নন্দন বন্দ্যোপাধ্যায় বলেন, ডিএম ডিসেম্বর মাসের মধ্যে সুপার স্পেশালিটি ব্লকে ইন্ডোর পরিষেবা চালুর নির্দেশ দিয়েছেন। আমরা সেইমতো প্রস্তুতি নিচ্ছি। তবে কোন কোন বিভাগ সেখানে নিয়ে যাওয়া হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। পরিকাঠামোগত পরিস্থিতি এবং অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
হাসপাতাল সূত্রে খবর, সুপার স্পেশালিটি ব্লকের জন্য কার্ডিওলজি বিভাগের গুরুত্বপূর্ণ ক্যাথল্যাব এখনও আসেনি। ফলে সেখানে কার্ডিওলজি বিভাগ চালু করা সম্ভব নয়। অন্যান্য বিভাগের জন্য বেশকিছু চিকিৎসা সরঞ্জাম এসে থাকলেও তা এখনও বসানো হয়নি। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় অনেক চিকিৎসা সরঞ্জাম চুক্তিমতো রক্ষণাবেক্ষণের সময়সীমা পেরিয়ে গিয়েছে বা যাওয়ার মুখে। এরকম বেশকিছু আধুনিক চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। অনেক সরঞ্জাম নষ্ট হয়ে গিয়ে থাকতে পারে। সবকিছু থেকেও ইউরোলজির সুপার স্পেশালিটি ইন্ডের পরিষেবা চালু হয়নি।
হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক বলেন, সুপার স্পেশালিটি ব্লকে ইউরোলজি সহ অন্যান্য বিভাগের ইন্ডোর আলাদা করে চালু করতে গেলে প্রয়োজনীয় নার্স ও স্বাস্থ্যকর্মীর অভাব দেখা দেবে। হাসপাতালে পুরনো বেডের সংখ্যা হিসেবে নার্স ও স্বাস্থ্যকর্মী বরাদ্দ রয়েছে। এ নিয়ে স্বাস্থ্যভবনে আবেদন জানিয়েছি।
এই জায়গা থেকেই সুপার স্পেশালিটি ব্লকে সুপার স্পেশালিটি চিকিৎসা পরিষেবা পাওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।