Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলাশয় থেকে মহিলার দেহ উদ্ধার

জলাশয় থেকে মহিলার দেহ উদ্ধার
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: জলাশয় থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হল চোপড়া থানা এলাকার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের ডুংডুঙ্গি এলাকায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভারসাম্যহীন ওই মহিলা এলাকায় ঘুরে বেড়াতেন। এদিন সকালে সীমান্তের একটি জলাশয়ে মহিলাটির দেহ ভাসতে দেখেন এলাকাবাসী। চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।  স্থানীয় বাসিন্দা তথা চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক জানান, ওই মহিলা বিভিন্ন গ্রামে ঘুরতেন। বয়স ৩৮- ৪০ বছর। মৃতদেহের পরিচয় জানার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।  
Advertisement
সম্পর্কিত সংবাদ