Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জলের পাইপ ফেটে দুর্ভোগ

জলের পাইপ ফেটে দুর্ভোগ
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পানীয় জলের পাইপ ফেটে গিয়ে চরম বিপত্তি তৈরি হয়েছে। ফাটা পাইপের জলে ভেসে যাচ্ছে হাসপাতালের আউটডোর ও পুলিস ফাঁড়ি চত্বর। সমস্যায় পড়ছেন হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজন সহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষ। পিএইচই’র এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার ধীরাজ মণ্ডল বলেন, জেলা হাসপাতালের পানীয় জলের পাইপ লাইন বহু পুরনো। ওসব মেরামত করে কোনও লাভ হবে না। তাই নতুন পাইপের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি এস্টিমেট দেওয়া হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ