Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলের পাইপ মেরামতের দাবি, অবরোধ

জলের পাইপ মেরামতের দাবি, অবরোধ
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোলের সরকার পাড়ায় জলের পাইপ মেরামতের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। অবরোধের জেরে ওই সড়কে ১৫ মিনিটের মতো যানবাহন আটকে থাকে। এতে এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিস অবরোধকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিক্ষুব্ধ বাসিন্দা কৃষ্ণকুমার সাহা বলেন, ওই এলাকায় আর্থমুভার দিয়ে কাজ করার সময় জলের পাইপ ফেটে যায়। এখন সেখান থেকে অবিরত জল বের হওয়ায় রাস্তা দিয়ে চলাচল করা যাচ্ছে না। বুধবার বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হয়েছিল। তারা বলেছে বৃহস্পতিবার সকালে ঠিক করা হবে। কিন্তু ঠিক না হওয়ায় অবরোধ করা হয়েছিল। গাজোল ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, বিষয়টি খতিয়ে দেখে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ