Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জল্পেশের গর্ভগৃহ থেকে সরাসরি পুজোর সম্প্রচার

এবার মহাকুম্ভ যোগ। লক্ষাধিক ভক্ত ও পুণ্যার্থীর ভিড় হওয়ার আশা। ওই পুণ্যার্থীদের জন্য শিব চতুর্দশীর রাতে জল্পেশ মন্দিরের গর্ভগৃহ থেকে পুজোর সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে।

জল্পেশের গর্ভগৃহ থেকে সরাসরি পুজোর সম্প্রচার
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এবার মহাকুম্ভ যোগ। লক্ষাধিক ভক্ত ও পুণ্যার্থীর ভিড় হওয়ার আশা। ওই পুণ্যার্থীদের জন্য শিব চতুর্দশীর রাতে জল্পেশ মন্দিরের গর্ভগৃহ থেকে পুজোর সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। 
Advertisement
মন্দির কমিটির সম্পাদক গিরীন্দ্রনাথ দেব বলেন, মূল পুজো যাতে সবাই দেখতে পান সেজন্য মন্দিরের বাইরে একাধিক জায়ান্ট স্ক্রিন লাগানো হবে। গর্ভগৃহ থেকে সরাসরি সম্প্রচার করা হবে পুজো। সেইমতো সব ব্যবস্থা করা হচ্ছে। 
মহা শিব চতুর্দশীতে উত্তরবঙ্গের সবচেয়ে বড় শৈবতীর্থ জল্পেশে তিলধারণের জায়গা থাকবে না বলে মনে করছে মন্দির কমিটি। সেকারণে নিরাপত্তার দিকেও বিশেষ জোর দেওয়া হয়েছে। মন্দির কমিটির সভাপতি স্বপন মিত্র বলেন, মন্দির চত্বরে ৫০টিরও বেশি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। নজরদারিতে ওয়াচটাওয়ার থাকছে পুলিসের। তিনি বলেন, শিব চতুর্দশী থেকে দোল পর্যন্ত মেলা চলবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ