নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জেলায় উন্নয়নে আরও গতি আনতে বৃহস্পতিবার সমন্বয় বৈঠক করল জেলা প্রশাসন। বৈঠকে সংখ্যালঘু, অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের পাশাপাশি বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড এবং সাংসদ ও বিধায়ক তহবিলের টাকায় চলা বিভিন্ন কাজের রিপোর্ট খতিয়ে দেখেন জেলাশাসক শমা পারভীন। খোঁজ নেন মুখ্যমন্ত্রীর ঘোষণা করা প্রকল্পগুলির কাজের অগ্রগতি নিয়েও। কিছু কাজে গতি কম থাকায় সেগুলিতে আরও জোর দিতে বলেন জেলাশাসক। সাফ জানিয়ে দেন, সমস্ত কাজ সময়ে শেষ করতে হবে। কোনও অজুহাত দেখিয়ে উন্নয়নের কাজ ফেলে রাখা যাবে না। প্রকল্পের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে বলেও জানিয়ে দেন জেলাশাসক।
Advertisement
বৈঠক শেষে অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) পুষ্পক রায় বলেন, বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে এদিন রিভিউ বৈঠক ছিল। দ্রুততার সঙ্গেই কাজ চলছে। যেসমস্ত জায়গায় কিছুটা সমস্যা রয়েছে, সেগুলি কাটিয়ে যাতে সমস্ত প্রকল্প সময়ে শেষ করা যায়, সেটাই আমাদের লক্ষ্য।
জলপাইগুড়ি জেলায় সংখ্যালঘু উন্নয়ন দপ্তর ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের তরফে প্রচুর কাজ চলছে। জেলার বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে হস্টেল থেকে কমিউনিটি হল। সঙ্গে স্কলারশিপ রয়েছে। সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণা করা বেশকিছু প্রকল্পেরও কাজ চলছে জলপাইগুড়িতে। সেগুলির প্রত্যেকটি কী পর্যায়ে রয়েছে, তা নিয়েই পর্যালোচনা করা হয় এদিনের বৈঠকে।
দিন কয়েক আগেই রেগুলেটেড মার্কেট ও গ্রামীণ হাট-বাজার নিয়ে বৈঠক করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, প্রায় কোটি টাকা ব্যয়ে জেলার কুড়িটির মতো প্রান্তিক হাট ও বাজার সংস্কার করা হবে। পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় প্রতিটি ব্লকেই উন্নয়নের কাজ চলছে। জোর দেওয়া হয়েছে সৌর আলো ও সৌর জল প্রকল্পের উপর। পাশাপাশি বড় রাস্তার পরিবর্তে এখন গ্রামের ছোট রাস্তা, কালভার্ট, নিকাশিতে বিশেষ জোর দিয়েছে প্রশাসন। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বলেন, এদিন পঞ্চায়েত বাদে বাকি সমস্ত দপ্তরের কাজ নিয়েই পর্যালোচনা করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই পঞ্চায়েতের কাজেরও রিভিউ করা হবে।