নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শুক্রবার ভরসন্ধ্যায় জলপাইগুড়ি শহরে টোটোতে চলছিল মাদক পাচার। অভিযোগ, যাত্রী সেজে ব্যাগভর্তি গাঁজা ও নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করছিল দুই মহিলা। বেগুনটারি এলাকায় দুর্ঘটনা ঘটতেই ফাঁস হয়ে গেল সব। পরিস্থিতি বেগতিক দেখে চালক পালালেও মাদক সহ টোটো আটক করে থানায় নিয়ে আসে পুলিস। টোটোতে থাকা দুই মহিলা দুর্ঘটনায় সামান্য জখম হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে তাদের নিয়ে আসা হয় থানায়।
Advertisement
কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, টোটোচালক পালিয়েছে। টোটো থেকে গাঁজা ও কাফ সিরাপ উদ্ধার হয়েছে। টোটোয় থাকা মহিলাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা এ বিষয়ে কিছু জানে না বলে দাবি করেছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস।
অভিযোগ, এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের বেগুনটারি এলাকায় একটি টোটো প্রচণ্ড গতিতে যেতে গিয়ে ধাক্কা মারে অন্য একটি টোটোকে। এনিয়ে দুই টোটোচালকের মধ্যে ঝামেলা বেঁধে যায়। ঘটনাস্থলের কাছে ছিলেন ট্রাফিক পুলিস ও সিভিক ভলান্টিয়াররা। তাঁরা এগিয়ে আসতেই মাদক বহনকারী টোটোর চালক চম্পট দেয় বলে অভিযোগ। এরপরই ট্রাফিক পুলিস দেখতে পায়, যে টোটোটি প্রচণ্ড গতিতে যাচ্ছিল, তাতে বেশ কয়েকটি ব্যাগ রয়েছে। ব্যাগে তল্লাশি চালাতেই দেখা যায়, তাতে রয়েছে গাঁজা ও নিষিদ্ধ কাফ সিরাপ। সঙ্গে সঙ্গে টোটোয় থাকা দুই মহিলাকে আটক করা হয়। দুর্ঘটনায় কমবেশি জখম হওয়ায় চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে যায় পুলিস। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলাদের নিয়ে আসা হয় কোতোয়ালি থানায়। পুলিস সূত্রে খবর, জেরায় ওই মহিলারা জানিয়েছে, তাদের বাড়ি নিউ জলপাইগুড়ি এলাকায়। দু’জনের মধ্যে এক মহিলার দেওর জলপাইগুড়ি সংশোধনাগারে রয়েছে। শুক্রবার আদালতে হাজিরার দিন ছিল। সেকারণে তারা জলপাইগুড়িতে এসেছিল। টোটোতে থাকা ব্যাগের ব্যাপারে কিছু জানা নেই তাদের। যদিও মহিলাদের এই বক্তব্য আদৌও কতটা সত্যি, তা খতিয়ে দেখছে পুলিস।