সংবাদদাতা, ময়নাগুড়ি: মহিলা ভোট বাংলার নির্বাচনে একপ্রকার নির্ণায়ক। আর সেই ভোট বরাবরই রাজ্যের শাসকদলের দিকে ঝুঁকে। মহিলা ভোটকে আরও একত্রিত করার লক্ষ্য নিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি জেলার সবকটি বিধানসভা আসন জিতিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবার টার্গেট নিয়েছে সংগঠন। ময়নাগুড়িতেও পালাবদলের জন্য কোমর বেঁধে নেমে পড়েছে। ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে শনিবার রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশানুসারে জেলা সম্মেলন হল। ময়নাগুড়ি রবিতীর্থ ভবনে এই সম্মেলনে হাজির ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদিকা সুস্মিতা সেনগুপ্ত এবং বিউটি সেন, তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ, নুরজাহান বেগম সহ অন্যরা।
Advertisement
এই কর্মসূচির মধ্য দিয়ে সমস্ত মহিলাদের আগামী নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত উন্নয়ন প্রকল্প রয়েছে, সেগুলি বাড়ি বাড়ি গিয়ে সেগুলি প্রচারের বার্তাও দেওয়া হয়েছে। প্রত্যেকটি বুথে মহিলা কর্মীদের সক্রিয়ভাবে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি বলেন, গ্রাম থেকে শহর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি প্রকল্পে মহিলারা উপকৃত হয়েছেন। মহিলাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে। ৫০শতাংশ সংরক্ষণে মহিলাদের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। মহিলা ভোট বৃদ্ধিতে আমাদের সংগঠন কাজ করে চলেছে। উন্নয়ন প্রকল্পের প্রচার এবং সাংগঠনিক মহিলা সংগঠনকে বৃদ্ধি করা হচ্ছে। আশা করছি, আগামীদিনে আমাদের সংগঠন আরও শক্তিশালী হবে। ২৬ নির্বাচনে মহিলাদের ভোটের অগ্রাধিকারে সাতটি বিধানসভা আমরা জয়লাভ করব।
সুস্মিতা সেনগুপ্ত বলেন, রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আমাদের কর্মসূচি। আমাদের রাজ্যব্যাপী যে কর্মসূচি চলছে তা জলপাইগুড়ি জেলার সম্মেলনের মধ্য দিয়ে সমাপ্ত হল।