নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দীর্ঘদিন পর জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের অধীন সমবায়গুলিতে নির্বাচন শুরু হয়েছে। এখনও পর্যন্ত তিনটি সোসাইটির নির্বাচনের ফল সামনে এসেছে। তাতে তৃণমূল সমর্থিত প্রার্থীদের জয়জয়কার। বৃহস্পতিবার ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, ২০১৮ সালে শেষবার এখানে সোসাইটিগুলিতে নির্বাচন হয়েছিল। জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের অধীন ১৩০টি সোসাইটিতে ধাপে ধাপে নির্বাচন হবে। এখনও পর্যন্ত হলদিবাড়ি ও জলপাইগুড়ি সদরে তিনটি সমবায়ে নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। সিপিএমের একজন এবং ফরওয়ার্ড ব্লকের একজন জয়ী হয়েছেন। বাকিরা তৃণমূল সমর্থিত।



