Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়িতে রাস পূর্ণিমায় দুর্গাপুজো

জলপাইগুড়িতে রাস পূর্ণিমায় দুর্গাপুজো
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাস পূর্ণিমায় দুর্গাপুজো হল জলপাইগুড়িতে। প্রায় দু’শো বছরের প্রাচীন এই পুজো। শহর থেকে কিছুটা দূরে পাতকাটা পঞ্চায়েতের গুয়াবাড়ি এলাকায় ফি বছর রাস পূর্ণিমায় মহিষাসুর মর্দিনীর পুজো হয়ে থাকে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকার দেউনিয়া ভয়দেব রায় স্বপ্নাদেশে এই পুজো শুরু করেছিলেন। বর্তমানে এলাকার বাসিন্দারা ধরে রেখেছেন পুজোর ঐতিহ্য। সকালে বোধন, তারপর সপ্তমী, অষ্টমীর পুজো। রাতে হয় নবমী ও দশমীর পুজো। প্রতিমা অবশ্য বিসর্জন হয় না। সারাবছর পূজিত হয় গ্রামের মণ্ডপে। অকাল দুর্গাপুজো উপলক্ষ্যে শনিবার মেলা বসবে এলাকায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ